PADMA (Mawa) RIVER CRUISING – Day Long

9.30 am to 7.30 pm Mawa (Puratan Feri Ghat)
PADMA (Mawa) RIVER CRUISING – Day Long

সকাল ৯:৩০-এ হাউজবোটে চেক-ইন করলেই সামনে চলে আসবে খেজুরের রস অথবা বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘোল।তৃষ্ণার প্রশান্তী নিয়ে শুরু হবে আমাদের জলযাত্রা । ঠিক ১০:০০-টায় বোট ধীরে ধীরে ঘাট ছেড়ে যখন পদ্মার বুকে এগোতে থাকবে, তখন শীতের মোলায়েম স্নিগ্ধতা গায়ে মেখে নদীর মাঝখানে ভাসতে ভাসতে পরিবেশন করা হবে সকালের নাস্তা—আর সেই মুহূর্তেই প্রথমবারের মতো খুব কাছ থেকে উপভোগ করবো পদ্মা সেতুর নান্দনিক বিশালতা। এই সময়ে নিজেদের পদ্মা স্মৃতি ধরে রাখার জন্য মুঠোফোনে কিছু ছবি তুলে নেওয়া যেতেই পারে ।

এরপর শুরু হবে নদীপাড়ের জীবন যাত্রা দেখার সময়। জেলেদের কর্মমুখর দিন, পদ্মাপাড়ের জীববৈচিত্র্য—সবকিছুই চোখের সামনে ভেসে উঠবে সিনেমার গল্পের মতো । ঠিক তখনই চলে আসবে শৈশবের স্মৃতি জাগানো মুড়ির মোয়া অথবা কোন দেশীয় ফল । হালকা নাস্তা শেষে নেমে পড়বো পদ্মার পলিদ্বীপে সোনাই চরে। সেখানে থাকবে খেলাধুলা, ঘোরাঘুরি আর অসাধারণ ফ্রেমে ফটোসেশনের আয়োজন।

এরপর যাবো শঙ্খচিলের চরে —সেখানে মাঝে মাঝে ডানা মেলে শঙ্খচিলেরা রোদ পোহায় ! সেখানের এক পাশে কাশফুলের সাদা সমুদ্র, আবার কখনো সরিষা ফুলের হলুদ মায়া। চাইলে সেখানেও জমিয়ে ছবি তোলা যাবে ! বন্ধুবান্ধবরা ২ ভাগ হয়ে ফুটবল একটা ম্যাচ হয়ে যেতেই পারে তখন, এছাড়াও হাড়ি ভাঙা, কানামাছি, গোল্লাছুট খেলায় শৈশবে ফিরে যেতেই পারেন । এরপর পদ্মার ঠান্ডা জলে ঝাপাঝাপি করে গোসল করেও নিতে পারবেন ।

চরে খেলাধুলা, ছবি তোলা আর নদীতে গোসল সেরে আবার উঠবো হাউজবোটে। আর উঠতেই হাজির হবে সুস্বাদু দুপুরের খাবার। পদ্মার বুকে ভেসে ভেসে সর্ষে ইলিশসহ নানা বাহারী মুখরোচক পদে হবে মধ্যাহ্নভোজ।

সূর্যটা যখন পশ্চিমে হেলে পড়তে শুরু করবে, ধোঁয়া ওঠা গুড়ের চায়ে চুমুক দিতে দিতে আমরা উপভোগ করবো পদ্মার বুকে সোনালি সূর্যাস্তের অপরূপ মুহূর্ত। পুরো ট্যুরের সবচেয়ে জাদুকরী ও উপভোগ্য সময়টি হয় এই সূর্যাস্ত—সোনালি আলো পদ্মার জলে ছড়িয়ে পড়ে , যেন স্বর্ণালী চাদর বিছিয়ে দেয়।

তারপর ৫:০০–৫:৩০টার মধ্যে আমরা ধীরে ধীরে ফিরে আসবো ঘাটে।

কিন্তু ঘাটে ফিরে আসাই দিনের শেষ নয়—বরং শুরু হবে নতুন আয়োজন—বারবিকিউ নাইট। শীতের সন্ধ্যায় দপদপে আগুনের পাশে জমে উঠবে আড্ডা, গল্প আর গান।

সারাদিনের অসাধারণ অভিজ্ঞতা মনে নিয়ে, হাসিমুখে ও তৃপ্ত হৃদয়ে আমরা একসময় রওনা দেবো নিজ নিজ গৃহের উদ্দেশ্যে…

একটি পূর্ণ, স্মরণীয় ও হৃদয়ভরা দিনের পর্দা নামবে ঠিক তখনই।

Water Inn – A Luxury Ac Houseboat

  • Total Cabin                                              : 12 Room
  • Couple Cabin with Private Belcony         : 4 Room
  • Family Cabin (Double Bed)                     : 4 Room
  • 3 Person Cabin with Private Belcony      : 2 Room
  • Infinity Room for 3 Person                      : 2 Room

জলের গান – A Rythmic Houseboat

  • Total Cabin                                                       : 7 Room
  • Luxury Cabin with Attached Washroom, Private Belcony & Private Swing        : 6 Room
  • Economy Cabin (Common Washroom)    : 1 Room

The Great Akbar

  • Total Cabin                                          : 10 Room
  • Couple Cabin                                      : 5 Room
  • 3 Person Cabin                                    : 3 Room
  • 4 Person Cabin                                    : 1 Room
  • Bunker (For 8 Person)                          : 1 Room