আমাদের সম্পর্কে
আমাদের গল্প
২০১৭ সালে প্রতিষ্ঠিত ভ্রমণচক্র (Vromonchokro) দেশ ও দেশের বাইরে ভ্রমণপ্রেমীদের জন্য স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরিতে নিরলসভাবে কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত আমরা সফলভাবে ৩,৫০০+ অতিথিকে সেবা প্রদান করেছি, যাদের জন্য পরিকল্পিত ও যত্নসহকারে সাজানো ট্যুর ও অ্যাডভেঞ্চারের আয়োজন করেছি। ট্যুর আয়োজনের পাশাপাশি দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটন গন্তব্যে আমরা নিজস্ব রিসোর্ট ও হাউজবোট নির্মাণ করেছি, যেখানে মানসম্মত সেবা নিশ্চিত করে ভ্রমণকারীদের মাঝে একটি বিশ্বস্ত পরিচিতি গড়ে তুলেছি।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
ভ্রমণচক্রের লক্ষ্য প্রতিটি ভ্রমণকে সহজ, অনুপ্রেরণামূলক এবং স্মরণীয় করে তোলা। আমরা একটি বিশ্বস্ত ট্রাভেল পার্টনার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক ট্যুর, রিভার ট্যুরিজম, ভিসা সহায়তা এবং এয়ার টিকিটিংসহ ভ্রমণ-সংক্রান্ত সকল সেবা সর্বোচ্চ মান বজায় রেখে প্রদান করতে চাই। আমাদের উদ্দেশ্য হলো ভ্রমণপ্রেমীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা তৈরি করা।
